Daily Super Bangla Logo


আজ নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

২ এপ্রিল ২০২২, ৭:১২ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ শনিবার নগরীর বেশ কিছু এলাকায় নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে ১১ কেভি রায়নগর ফিডারের সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া ও খারপাড়ায় সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ওই দিন ১১ কেভি উপশহর ফিডার ও কুমারপাড়া ফিডারের শাহজালাল উপশহর ব্লক এ বি সি ডি, তেররতন, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া ও কাজি জালাল উদ্দিন এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো- ২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এ তথ্য জানিয়েছেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ