Daily Super Bangla Logo


ডিপিএলে আশরাফুলের সেঞ্চুরি

৫ এপ্রিল ২০২২, ৬:৩৫ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠের সে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

টস জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ টাইগার্স। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও দলকে টেনে তুলেন আশরাফুল।

৭৭ বলে পূরণ করেন নিজের অর্ধশতক, আর ১১০ বলে হাঁকান শতক। চলতি মৌসুমে এটি আশরাফুলের প্রথম শতক।
সেঞ্চুরি হাঁকাতে আশরাফুলের লেগেছে ১০ চার ও একটি ছক্কা।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ