Daily Super Bangla Logo


বিএনপিতে এহসানুল হক মিলনের পদাবনতি

৭ এপ্রিল ২০২২, ৭:৩৭ অপরাহ্ণ

আ ন ম এহসানুল হক মিলনকে বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে পদাবনতি দিয়ে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, গতকাল বুধবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে পদাবনতি দিয়ে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্বব আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে মনোনয়নবঞ্চিত হন মিলন। এরপর থেকেই দলের হাই-কমান্ডের সাথে তার দূরত্ব সৃষ্টি হয় বলে জানা গেছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ