Daily Super Bangla Logo


ইকুয়েটোরিয়াল গিনিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

৮ এপ্রিল ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন ইকুয়েটোরিয়াল গিনির রাষ্ট্রপতি থিয়ডরো অবিআং এনগুয়েমাবা এমবিএসোগো।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর একটায় রাজধানী মালাবোতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদকে মোটর শোভাযাত্রায় হোটেল থেকে রাষ্ট্রপতি দপ্তরে আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ অভিমত ব্যক্ত করেন। স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ