Daily Super Bangla Logo


২০ দল নিয়ে আয়োজন হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

১১ এপ্রিল ২০২২, ৯:৪২ পূর্বাহ্ণ

আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ১২ দলের পরিবর্তে ওই আসরে অংশ নেবে মোট ২০ দল।

গতকাল রোববার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে।

এর মধ্যে সরাসরি খেলবে দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এবং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দল। এছাড়া চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে ওঠা দলগুলোও সরাসরি সুযোগ পাবে। বাকি ৮টি দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ