রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনের ‘যত অস্ত্র প্রয়োজন’, যুক্তরাষ্ট্র তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।
সুলিভান বলেন, রাশিয়াকে আরও বেশি অঞ্চল দখল করা এবং বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত রাখতে বাইডেন প্রশাসন ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে। খবর আল জাজিরার।
চলতি সপ্তাহে এবিসি নিউজকে সুলিভান বলেন, আমরা রাশিয়ানদের পরাজিত করার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে যাচ্ছি, যাতে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।