Daily Super Bangla Logo


শাহবাজকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৩ এপ্রিল ২০২২, ৭:০৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। আজ বুধবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিনন্দন বার্তায় শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এই অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিরসনে অভিন্ন স্বার্থে সবগুলো দেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদী।

গত সোমবার (১১ এপ্রিল) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ থেকে পদত্যাগ ও ভোট বর্জনের পর ১৭৪ জন আইনপ্রণেতার ভোটে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ