Daily Super Bangla Logo


নিউ ইয়র্কে পাতাল রেলে ৫ ব্যক্তি গুলিবিদ্ধ

১৩ এপ্রিল ২০২২, ৭:২৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের পাতাল রেলে মঙ্গলবার সকালে পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। ধোঁয়ার খবর পেয়ে অগ্নিনির্বাপণকর্মীরা সানসেট পার্কের থার্টি সিক্সথ স্ট্রিট স্টেশনে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান। সেখানে অবিস্ফোরিত একটি বস্তুও পাওয়া য়ায়। মোট ১৩ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এ ব্যাপারে বিশদ বলা হয়নি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক সূত্র বলেছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্যাস মাস্ক ও নির্মাণকাজের ভেস্ট পরা এক ব্যক্তিকে সেখান থেকে পালাতে দেখা গেছে। ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, লোকজন রক্তাক্ত কয়েকজন যাত্রীকে সেবা দিচ্ছে।

সূত্র : এপি

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ