দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড

;
  • প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ৭:১০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে। আজ শনিবার রাত ৯টায় এযাবৎকালের সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১২ এপ্রিল) দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

আজ শনিবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, মঙ্গলবার রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদনের রেকর্ড  হয়েছে। তিনি বলেন, গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়ানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি