৮ ই মে রবিবার ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহামে অনুষ্ঠিতব্য ৪র্থ সাহিত্য উৎসবকে সামনে রেখে উৎসব আয়ােজক কমিটির একসভা মঙ্গলবার দুপুর এক ঘটিকার সময় বার্মিংহামের কভেন্ট্রি রােডস্থ মিষ্টিদেশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আয়ােজক কমিটির এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
১)কমরেড মসুদ আহমেদ
২)মুক্তিযােদ্ধা আব্দুল হামিদ
৩)সাংবাদিক কাজী জাওয়াদ
৪)গবেষক মনওয়ার আহমেদ
৫) সৈয়দ নাসির আহমেদ (সম্পাদক বাংলামেইল
৬) মারুফ আহমেদ(সম্পাদক বাংলা ভয়েস) ও
৭)কবি সৈয়দ মাসুম
এছাড়া কবি অধ্যাপক সৈয়দ ইকবাল ভার্চুয়ালি উক্ত সভায় সংযুক্ত হন।