Daily Super Bangla Logo


গোলাপগঞ্জে অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান

২১ এপ্রিল ২০২২, ৪:২৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জে থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৬৭টি গাড়ী জব্দ করা হয়েছে। এছাড়া দিনভর এ অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন দ্বারায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএস’র নির্দেশে গোলাপগঞ্জ মডেল থানা ও ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুত্রে জানা যায়, সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ছোট বড় ৬৭টি গাড়ী জব্দ ও সড়ক পরিহন আইনের বিভিন্ন দ্বারায় ৪২টি মামলা প্রদান করা হয়। এরমধ্যে সিএনজি অটোরিক্সা, ব্যাটারী চালিত গাড়ী, মোটর সাইকেল, ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে যারা ব্যর্থ হচ্ছেন তাদেরকে সড়ক পরিবহন আইনের বিভিন্ন দ্বারায় তাদের মামলা দেয়া হয়।

অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একাধিক গাড়ি আটক, ফিটনেস, হেলমেট না থাকাসহ সড়ক পরিবহন আইনের লঙ্গনকারী বেশ কয়েকটির গাড়ির মালিক ও চালক মামলা দেয় পুলিশ।

বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল, গোলাপগঞ্জ) পরিত্রান তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশীদ চৌধুরীসহ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ