Daily Super Bangla Logo


গোলাপগঞ্জে আ.লীগ নেতার হাত কর্তনের ঘটনায় আরেকজন গ্রেফতার

২৪ এপ্রিল ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক আওয়ামী লীগ নেতার হাত কর্তন করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় মামলা দায়েরের পর এ পর্যন্ত অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আমুড়া ইউনিয়নের শীলঘাত রংপুর এলাকার মৃত তশীদ আলীর ছেলে ফাবলু মিয়া (৩৬) ও মামলার ১নং আসামি আব্দুল মান্নানের ছেলে মাহাদী আহমদ (২০)।

পরে মধ্যে ফাবলু মিয়াকে রোববার (২৪ এপ্রিল) রাতে গ্রেফতার করে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হবে।

জানা যায়, উপজেলার আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের মৃত হিরা মিয়া চৌধুরীর ছেলে আমুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিনু মিয়া চৌধুরী মাটি কাটার ঠিকাদার। তিনি অভিযুক্ত আব্দুল মন্নানের কাছে ২ লক্ষ ৭০ হাজার টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হলে গত শুক্রবার পরিকল্পিতভাবে তার উপর হামলা করে প্রতিপক্ষ। ওইদিন ছনু মিয়া বাড়িতে আসার পথে শীলঘাট কুমারপাড়া গ্রামের রাস্তায় আগ থেকে ওৎ পেতে থাকা আব্দুল মন্নান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসজ্জিত নিয়ে ছিনু মিয়ার উপর হামলা চালায়। এসময় হামলালারীদের দায়ের কুপে ছিনু মিয়ার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ছিনু মিয়াকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ছিনু মিয়ার ভাতিজা সালমান আহমদ চৌধুরী ২৩ এপ্রিল ৭ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ জানান, অভিযোগের পর থেকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এনিয়ে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে পুলিশ সক্রিয় রয়েছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ