Daily Super Bangla Logo


প্রকাশ পেল আরজীনের প্রথম অ্যালবাম

২৫ এপ্রিল ২০২২, ৪:২২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ পেয়েছে আরজীনের প্রথম একক অ্যালবাম। মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর শিরোনাম ‘বন্ধু বাজাও সুর’, ‘শান্তি’, ‘আহারে জীবন’, ‘গান হবে’, ‘এখনি কি যাবার বেলা’, ‘আমি তোমার জলে’, ‘তুই আর আমি’ এবং  ‘বেরিয়ে এসো’। ছয়টি গানের কথা ও বাকি দুটি গানের আংশিক কথা লিখেছেন আরজীন নিজেই

গানগুলোর সঙ্গীত আয়োজনে ছিলেন ব্রাইস লামার। আরজীন বলেন, ‘আমি মূলত ফোক সংগীত নিয়ে কাজ করি। তবে অনেক দিন ধরে যত্ন নিয়ে এই অ্যালবামটি করেছি। আধুনিক ঘরানার গান। আমি প্রথম থেকেই চেয়েছি কিছু ভালো গান শ্রোতাদে উপহার দিতে। সেটা মনে হয় পেরেছি। কারণ এরমধ্যে দারুণ সাড়া পাচ্ছি। কিছুদিন আগে একটি কনসার্টে গানগুলো গেয়েছিলাম। উপস্থিত দর্শক দারুণ উপভোগ করেছেন। আশা করছি, আগামীতেও সবার মন জয় করতে পারব। ‘
আরজীনের এই অ্যালবামটি শ্রোতারা শুনতে পাবেন আরজীন এর ইউটিউব চ্যানেল এ, Spotify,   ইউটিউব মিউজিক, অ্যাপল মিউজিক, আই টিউন্স, এবং আমাজন মিউজিক এ। গানগুলো  ব্যান্ড ক্যাম্প এর এই লিঙ্কেও  শুনতে পাবেন https://arzeen.bandcamp.com/releases।

আরজীন একজন  প্রবাসী  বাঙালি গায়ক, গীতিকার এবং সুরকার। বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা হলেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন তিনি ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ