Daily Super Bangla Logo


দীর্ঘ প্রেমের পর বিয়ে করলেন ডেভন কনওয়ে

২৫ এপ্রিল ২০২২, ৪:২৮ অপরাহ্ণ

নিউজিল্যান্ড জাতীয় দলের এই মুহূর্তে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে। এবারের আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আসরে খুব ভালো করতে না পারলেও এর মাঝেই বাগদত্তা কিম ওয়াটসনের সঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন ডেভন কনওয়ে।

মুম্বইয়ের এক অভিজাত হোটেলে এই কিউই তারকার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিয়েতে দক্ষিণী সাজে সেজেছিলেন ক্রিকেটার থেকে শুরু করে চেন্নাই দলের সাপোর্ট স্টাফরা। বর কনওয়েকেও ধুতি পাঞ্জাবি পরানো হয়েছিল। সতীর্থের বিয়েতে চুটিয়ে মজা করতে দেখা গেছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। শুধু মজা নয় বিয়েতে নাচতে দেখা গেছে ধোনি সহ চেন্নাই সুপার কিংসের অনেক ক্রিকেটারকেই।

হলুদ পাঞ্জাবি ও সাদা ধুতিতে নজর কেড়েছেন সাবেক চেন্নাই অধিনায়ক ধোনি। বিয়ের মূল অনুষ্ঠান শেষ হওয়ার নাচ-গানে মেতে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেটাররা। ধোনিকেও সেখানে নাচতে দেখা যায়। চেন্নাইয়ের বাকি ক্রিকেটাররাও যোগ দেন তার সঙ্গে। ডোয়েন ব্রাভো, রুতুরাজ গায়রকোয়াড়, রবীন্দ্র জাদেজাদেরও নাচতে দেখা যায়। উল্লেখ্য আইপিএলের মেগা নিলাম থেকে এক কোটি রুপিতে চেন্নাই কনওয়েকে দলে ভিড়িয়েছিল। চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের বিপক্ষে কনওয়ে করেছিলেন মাত্র ৩ রান। এরপর আর চেন্নাইয়ের হয়ে কোনো ম্যাচ খেলেননি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ