Daily Super Bangla Logo


গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ড ইউকের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

২৬ এপ্রিল ২০২২, ৮:২৮ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ড ইউকের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা ২৪ এপ্রিল বার্মিংহামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুম্মা আহমদ লিটুর পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ জনাব আজির উদ্দিন, বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর শমছূ মিয়া, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাকিরুর রহমান চৌধুরী শাহিন, কোষাধক্ষ্য আবু হায়দার চৌধুরী সুইট, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব, তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাদির আহমদ, মুমিন চৌধুরী প্রমূখ। সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয় সভাশেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব কামাল আহমেদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, রিয়াদ আহাদ, আমিরুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, একাউন্টেন্ট আবু নওশাদ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ