Daily Super Bangla Logo


ইউরোপের দুই দেশে আজ থেকে গ্যাস দিতে চায় না রাশিয়া

২৭ এপ্রিল ২০২২, ৭:৪৭ পূর্বাহ্ণ

ইউরোপের দুই দেশে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। বিবিসি জানিয়েছে, রাশিয়া বুধবার থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ করতে চায়।  ইউক্রেনের মিত্র হওয়ায় দেশ দুটিতে গ্যাস না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, আজ বুধবার থেকে  দেশ দুটিতে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানিয়ে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

পোল্যান্ড ও বুলগেরিয়া এ তথ্য নিশ্চিত করলেও ক্রেমলিনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

এদিকে পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত গ্যাস কম্পানি পিজিএনআইজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সে দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে মস্কো।

অন্যদিকে বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধের কথা তাদেরও জানিয়ে দিয়েছে গ্যাজপ্রম।
সূত্র: বিবিসি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ