Daily Super Bangla Logo


গোলাপগঞ্জে ফুটবল খেলায় সংঘর্ষ : ২ মাস পর যুবকের মৃত্যু

২৭ এপ্রিল ২০২২, ২:১৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সময় আহত আবু সফিয়ান (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ ২৭ এপ্রিল বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়েটি নিশ্চিত করেছেন সংঘর্ষে নিহত তারিফ রহমানের বড় ভাই তাহমিদ আহমদ।

উল্লেখ, গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ১৮ মার্চ শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তারিফ রহমান (২৫) নামের এক যুবক নিহত হন ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দুই যুবক। এর মধ্যে আবু সুফিয়ান নামের এক যুবকের অবস্থা ছিলো আশংকাজনক ।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ মাস ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকাল ১১ ঘটিকার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ