সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান।
তফসিল ঘোষণার পর থেকে উপজেলায় উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে পুরো দমে নিবাচনী আমেজ বইতে শুরু করেছে । এরই মধ্যে প্রার্থীতার জানান দিতে উপজেলার তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছেন আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান।
গোলাপগঞ্জ উপজেলার রায়গড় (ঘোগা) গ্রামের সন্তান লুৎফুর রহমান দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন । ২০০৪ থেকে ২০১৯ সাল দীর্ঘ ১৫ বছর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন । এর আগে ১৯৯৯ সালে গঠিত সিলেট শহর আওয়ামী লীগের সদস্য ছিলেন লুৎফুর রহমান। বর্তমানে তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।