Daily Super Bangla Logo


শাহী ঈদগায় সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত

২৯ এপ্রিল ২০২২, ১:৫৯ অপরাহ্ণ

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা আড়াইটায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, শাহী ঈদগাহ কমিটি ও উন্নয়ন সংশ্লিষ্টদের সাথে নিয়ে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।

মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের জামাত আদায়ের লক্ষ্যে চলমান উন্নয়ন কাজের খোঁজ খবর নেন।  পরিদর্শন শেষে মেয়র বলেন,  বিশ্ব স্বাস্থ্য মহামারির কারণে গত দুই ঈদুল ফিতরের নামাজ শাহী ঈদগায় আদায় করতে পারিনি। তাই নগরবাসির মধ্যে এবার ঈদগাহে নামাজ আদায়ের উৎসাহ বেশি। আমরা জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি।

সিসিক মেয়র বলেন, ঈদের আনুষ্ঠানিকতার অন্যতম ঈদ জামাত নির্বঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে শাহী ঈদগাহ এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

নগরবাসিকে যথা সময়ের মধ্যেই ঈদগাহ ময়দানে সুশৃংখলভাবে উপস্থিত হওয়ার আহবান জানান সিসিক মেয়র।  পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথা নিয়মে মানান অনুরোধ জানান তিনি

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ