Daily Super Bangla Logo


মুহিতের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

২৯ এপ্রিল ২০২২, ৮:১৪ অপরাহ্ণ

ইইন্তেকাল  করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

তাঁর এই প্রয়াণে আত্মার মাগফিরতা কামনা করে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হবে।

এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ