Daily Super Bangla Logo


শনিবার বিকালে সিলেটে আসবে মুহিতের মরদেহ

২৯ এপ্রিল ২০২২, ৮:১৬ অপরাহ্ণ

সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ আজ শনিবার বিকালে সিলেটে নিয়ে আসা হবে। আকাশপথে তাঁর মরদেহ সিলেটে নিয়ে এসে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিলেটেই তাঁর দাফন সম্পন্ন হবে। তবে সিলেটে তাঁর জানাজার সময় ও স্থান এখনও নির্ধারণ হয়নি।

গেল বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আবুল মাল আব্দুল মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান থেকে করোনামুক্ত হয়ে তিনি বাসায় ফেরেন। কিন্তু করোনাক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ