Daily Super Bangla Logo


মানবিক সফরে ইউক্রেনে অ্যাঞ্জেলিনা জোলি

৩০ এপ্রিল ২০২২, ১০:৫৪ অপরাহ্ণ

হলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশু এবং তাদের সুরক্ষার জন্য কাজ করা স্থানীয় কর্মীদের সঙ্গে দেখা করতে ইউক্রেন সফর করেছেন।

অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত। ইউক্রেনে তিনি মারিউপোল থেকে সরিয়ে শিশু-কিশোরসহ অনাথ ও বাস্তুচ্যুত শিশুদের সঙ্গে দেখা করেছেন। সেইসঙ্গে সাক্ষাৎ করেন তাদের দেখভাল করা ইউক্রেনীয় স্বেচ্ছাসেবক এবং ডাক্তারদের সঙ্গে।

পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি কফি শপে গিয়ে এই নামী অভিনেত্রী মানুষকে অবাক করে দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনি দর্শকদের দিকে হাত নাড়ছেন এবং ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন।

সূত্র: বিবিসি

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ