Daily Super Bangla Logo


মা-বাবার পাশে চিরশায়িত মুহিত

১ মে ২০২২, ১:১৩ অপরাহ্ণ

সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। এ কবরস্থানে শুয়ে রয়েছেন তাঁর বাবা আবু আহমদ আবদুল হাফিজ ও মা সৈয়দা শাহার বানু চৌধুরী। তাদের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন মুহিত। রবিবার (১ মে) বেলা পৌনে ৩টায় দাফন সম্পন্ন হয়।

এর আগে সাবেক অর্থমন্ত্রীর জানাযার নামাজ সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ২টা ১৮ মিনিটে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। জানাযার পরে দোয়া অনুষ্ঠিত হয়।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ