Daily Super Bangla Logo


আমিরাতে চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

১ মে ২০২২, ১:২৬ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আকাশে আজ (রোববার) ইসলামি ক্যালেন্ডারের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে।  আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বলেছে, আবু ধাবিতে শাওয়ালের চাঁদ দেখা গেছে। এর অর্থ আমিরাতে আজ পবিত্র রমজান মাসের শেষ দিন এবং আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

আইএসি বলেছে, জ্যোতির্বিদ্যার চিত্র কৌশল ব্যবহার করে শাওয়ালের চাঁদ দেখা গেছে। তবে ধূলিময় আবহাওয়ার কারণে চাঁদ খালি চোখে দেখা যায়নি।

আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের অ্যাস্ট্রোনমিক্যাল সিল অবজারভেটরি থেকে রোববার বিকেল ৩টা ১০ মিনিটে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল সাড়ে ৬ ডিগ্রি।

তবে চাঁদ দেখার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে। সেই বৈঠক থেকে চাঁদ দেখতে পাওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ