Daily Super Bangla Logo


সোমবার মধ্যপ্রাচ্যসহ ইউরোপে পালিত হবে ঈদুল ফিতর

১ মে ২০২২, ৫:২২ অপরাহ্ণ

সৌদি আরবে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আজ রোববার মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলোতে পবিত্র রমজানের ত্রিশতম দিন পূর্ণ হয়েছে।

রোববার ৩০ রমজান হওয়ায় স্বাভাবিকভাবেই সোমবার হবে শাওয়াল মাসের প্রথম তারিখ। সেই হিসেবে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশে ওই দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ মুসলিম জাহানে দিয়ে আসছে শান্তির বার্তা। ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃটেনের বার্মিংহাম স্মলহীথ পার্কে প্রতি বছরের ন্যায় এবারও ইউরোপের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ ঘটিকায়। লন্ডনের সর্ববৃহৎ মসজীদ ইস্ট লন্ডন মসজীদে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। তাছাড়াও লন্ডনে একাধিক পার্কের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লন্ডন বাইরেও বিভিন্ন শহরে খোলা মাঠে ঈদের জামাত এর ব্যবস্থা করা হয়েছে তবে তা নির্ভর করছে শুষ্ক আবহাওয়ায় উপরে। বার্মিংহাম জামে মসজিদ ইসলামিক সেন্টারের ঈদগাহে সকাল ৮টায় ও ১০টায় দুটি জামাত হওয়ার কথা রয়েছে তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৭, ৮, ৯, ১০ ও ১১ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম মুক্তভাবে ঈদ উদযাপন করবে সৌদি আরব। দুই পবিত্র মসজিদ- হারামাইন শরিফ ও মসজিদে নববিতে ঈদের নামাজের জন্য এবার কোনো অনুমতি লাগবে না। এছাড়া থাকছে না কোনো বিধিনিষেধ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ