Daily Super Bangla Logo


পর্যটকদের ‘বিস্ফোরণ ঘটেছে’ সিলেটে!

৪ মে ২০২২, ৫:২৩ অপরাহ্ণ

সিলেটের দর্শনীয় স্থান, বিনোদন পার্ক, পর্যটন স্পট,  বিভিন্ন সেতু ও যানবাহনের কোলাহলমুক্ত সড়ক- কোথাও তিল ধারণের জায়গা নেই! যেন পর্যটক ও ভ্রমণপিপাসুদের বিস্ফোরণ ঘটেছে সিলেটে।

ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে থেকে সিলেটে রেকর্ড পরিমাণ পর্যটকদের আগমন ঘটেছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। এছাড়া স্থানীয় লোকজনও পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দিনভর ঘুরে বেড়িয়েছেন সিলেটের পার্ক, পর্যটন স্পট এবং দর্শনীয় স্থানগুলোতে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ