Daily Super Bangla Logo


হাজী সেলিম ১৬ মে আত্মসমর্পণ করতে পারেন

৫ মে ২০২২, ১১:০০ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম আগামী ১৬ মে বা তার কাছাকাছি সময়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন।

বৃহস্পতিবার বিকেলে হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, আশা করছি আগামী ১৬ মে বা তার কাছাকাছি সময়ে হাজী সেলিম আত্মসমর্পণ করবেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ