Daily Super Bangla Logo


জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে : সেতুমন্ত্রী

৫ মে ২০২২, ১:১০ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। এখন বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে। তারা গত ১৩ বছরে আন্দোলন করতে পারল না, পারবে কোনো বছর? তাদের আন্দোলন নিয়ে সবার প্রশ্ন- এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের নিজ বাড়িতে নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আগামী জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন হবে উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ