Daily Super Bangla Logo


স্থগিত হলো এশিয়ান গেমস ২০২২

৬ মে ২০২২, ৮:১৬ পূর্বাহ্ণ

সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে আয়োজকরা শুক্রবার বলেছেন। গেমস পিছিয়ে দেওয়ার জন্য কোনো কারণ দেখানো হয়নি। তবে চীনকে নতুন করে বেড়ে যাওয়া কভিড সংক্রমণের সঙ্গে লড়তে হচ্ছে। চীন এখন মহামারি শুরুর প্রথম থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য লড়ছে।

গেমসের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এশিয়ান অলিম্পিক কাউন্সিল ঘোষণা করেছে, ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হাংজুতে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। ’

প্রথমে চীনা সরকারি মিডিয়ায় এটি পোস্ট করা হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতাটির নতুন তারিখ ‘পরবর্তী সময়ে’ ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আয়োজক শহর হাংজু চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কাছে অবস্থিত। সাংহাই শহর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির করোনা ভাইরাসের প্রতি ‘শূন্য-সহনশীলতা’ নীতির অংশ হিসাবে দীর্ঘ কয়েক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্য দিয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ