সিলেটের জাফলংয়ে প্রবেশের ক্ষেত্রে গত বছরের সেপ্টেম্বর থেকে ফি নির্ধারণ করে জেলা প্রশাসন। জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয় ১০ টাকা।
এ প্রসঙ্গে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ঈদ উপলক্ষে আগামী সাত দিন পর্যটকদের কাছ থেকে কোনো ধরনের টিকিট বাবদ টাকা আদায় করা হবে না। জাফলং সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য আগামী সাত দিন জাফলং উন্মুক্ত থাকবে।
তিনি বলেন, যেহেতু আগের জেলা প্রশাসক স্যারের সময়ে একটা মিটিংয়ে এ প্রবেশ ফি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, তাই আরেকটা মিটিং করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। এই ফি নির্ধারণ করা হয়েছিল মূলত পর্যটনকেন্দ্রের ভেতরটি মেইনটেন্যান্সের (ব্যবস্থাপনা) জন্য। সাত দিন পর একটা মিটিং ডাকব। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।