Daily Super Bangla Logo


টাওয়ার হ্যামলেটসে কাউন্সিল নিবার্চনে লুৎফুর রহমান বিজয়ী

৬ মে ২০২২, ৬:০৯ অপরাহ্ণ

লন্ডনের বাংলাদেশী বহুল বারা টাওয়ার হ্যামলেটসে তৃতীয়বারের মতােন বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশে জন্ম নেয়া লুৎফুর রহমান।

শুক্রবার (৬ই মে) লন্ডন সময় বিকেলে নির্বাচনের ফলাফল ঘােষনা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৪০৮০৪ ভােট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর যা মােট প্রদত্ত ভােটের ৫৪ দশমিক নয় শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭ ভােট।

সিলেটের ওসমানীনগরে জন্মগ্রহণ করেন লুৎফুর রহমান। তিনি ২০১০ ও ২০১৪ সালে দুবার সরাসরি ভোটে টাওয়ার হ‌্যামলেটস বারার মেয়র নির্বাচিত হন।

লুৎফুর রহমানের বিজয়কে ব্রিটেনে বড় দলগুলাের বাইরেও স্থানীয় রাজনীতিতে বাংলাদেশীদের এগিয়ে যাবার পথে নিঃসন্দেহে প্রেরনা বলে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির বর্ষীয়ান লেখক সাংবাদিক ড রেনু লুফা। তিনি আরাে বলেন, পুর্ব লন্ডনে বাংলাদেশী কমিউনিটিকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে খেলছিল, লুৎফুর রহমানের এই বিজয় তার মােক্ষম জবাব। আর বাংলাদেশী কমিউনিটির সুযােগ সন্ধানীদের জন্য লুৎফুর রহমানের এই ভুমিধস বিজয় একটি বড় শিক্ষা।

 

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ