Daily Super Bangla Logo


সিলেটে ইঞ্জিন অচল হয়ে আটকে পড়ে ট্রেন

৭ মে ২০২২, ৭:০৮ পূর্বাহ্ণ

সিলেটে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস। এতে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী।

শনিবার (৭ মে) সকাল ছয়টার দিকে সিলেট ও ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝবর্তী লালমাটিয়া এলাকার কাছে এ ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন শনিবার সকাল ছয়টায় লালমাটিয়া এলাকায় ইঞ্জিন বিকল হওয়ার পর আটকা পড়ে। এ অবস্থায় যাত্রীরা চরম দুর্ভোগের মাঝে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে তাদের গন্তব্যে যাত্রা করেন। পরে সকাল সাতটার দিকে একটি বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে নেয়া হয়।

তবে জানা যায়, এসময়ের মধ্যে অন্যকোন ট্রেন চলাচলের শিডিউল না থাকায় রেল যোগাযোগে কোন বিঘ্ন ঘটেনি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ