Daily Super Bangla Logo


ইউক্রেনে বাড়ি পুনর্নির্মাণে সহায়তা দিতে চায় জার্মানি

৮ মে ২০২২, ৫:৩৭ পূর্বাহ্ণ

যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে বাড়ি পুনর্নির্মাণ ও পানি পুনরায় সরবরাহে সহায়তা দিতে চায় জার্মানি। এজন্য ইতোমধ্যেই ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দেশটি।

জার্মানির উন্নয়নমন্ত্রী বলেছেন, ইউক্রেনের জন্য তাৎক্ষণিক সাহায্য কর্মসূচিকে আমরা ১২২ মিলিয়ন থেকে ১৮৫ মিলিয়ন ইউরোতে উন্নীত করেছি।

তিনি আরো বলেছেন, খাবার পানির সরবরাহ পুনরায় চালু করতে এবং ধ্বংস হওয়া অ্যাপার্টমেন্ট, স্কুল এবং কিন্ডারগার্টেন পুনর্নির্মাণ করতে এই বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করা হবে।

তিনি আরো বলেছেন, যেখানে বোমা পড়া বন্ধ হয়েছে, জার্মানি সেসব স্থানের অবকাঠামো পুনর্নির্মাণের জন্য বিলিয়ন ডলার সাহায্য করবে৷
সূত্র: আল-জাজিরা।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ