Daily Super Bangla Logo


ওড়িশার দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’

৮ মে ২০২২, ১:৫৪ অপরাহ্ণ

বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশার দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. ছানাউল হক মণ্ডল।

মো. ছানাউল হক আরো জানান, অশনির গতিপথ ভারতের ওড়িশার দিকে হলেও এখনই বলা যাচ্ছে না যে এটি কোথায় আঘাত হানবে। এর গতিপথ পরিবর্তন হবে কি না তাও বলা যাচ্ছে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অশনির গতিপথ ও এর অবস্থান সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ