Daily Super Bangla Logo


আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানা পরিদর্শনে শফিক চৌধুরী

১০ মে ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানা পরিদর্শন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (১০ মে) দুপুরে সিলেট বিসিক শিল্পনগরী গোটাটিরস্থ আলীম ইন্ডাস্ট্রি’র কারখানায় উপস্থিত হলে কোম্পানীর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী তাকে স্বাগত জানান।

এসময় শফিকুর রহমান চৌধুরী আলীম ইন্ডাস্ট্রির কার্যক্রম ও সাফল্য দেখে খুবই অভিভুত হন এবং এর প্রতিষ্ঠাতা মরহুম এমএ আলীম চৌধুরীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, আমাদের কৃষি যান্ত্রিকীকরণে আলীম ইন্ডাস্ট্রি খুবই গুরুত্বপুর্ণ অবদান রেখে আসছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। শিল্পায়নের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে জানান তিনি।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরও অসংখ্য লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শফিক চৌধুরী।

কারখানার বিভিন্ন ইউনিট ও কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ও ঘুরে দেখান কোম্পানীর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ