Daily Super Bangla Logo


আন্তর্জাতিক টেবিল টেনিসে সোনা জিতল বাংলাদেশ

১০ মে ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ

প্রথমবার কোনো আন্তর্জাতিক টেবিল টেনিস ইভেন্টে সোনা জিতে নিয়েছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি সোনা নিশ্চিত করে।  আগের দিন পাকিস্তান, মালদ্বীপ ও নেপালকে হারিয়ে বাংলাদেশের টেবিল টেনিস দল সোনা জয়ের দ্বারপ্রান্তে ছিল। আজ শ্রীলঙ্কাকে হারাতেই তৈরি হলো নতুন ইতিহাসের।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ