Daily Super Bangla Logo


৬ বছর পর শেকৃবিতে ছাত্রদলের কমিটি

১১ মে ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ

দীর্ঘ ৬ বছর পর নতুন কমিটি পেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন আহমেদুল কবীর তাপসকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন বি এম আলমগীর কবীর।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে তারিকুল ইসলাম তারিক, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ফরহাদ হোসেন

বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ