Daily Super Bangla Logo


সিলেটে হবে ‘হাই পারফরম্যান্স’ ক্যাম্প

১১ মে ২০২২, ৪:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হচ্ছে আগামী শনিবার (১৪ মে) থেকে। এই ক্যাম্প সিলেটসহ দেশের চারটি ভেন্যুতে পর্যায়ক্রমে হবে।

ক্যাম্পের জন্য ২৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি। দলে পেসার রাখা হয়েছে ১৪ জন, স্পিনার ৪ জন। আর উইকেটকিপার আছেন মাত্র একজন।

বিসিবি জানিয়েছে, হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প প্রথমে কক্সবাজারে শুরু হবে। এ পর্বে ১ জুন অবধি চলবে ফিটনেস ও বোলিংয়ের অনুশীলন।

২ জুন থেকে সিলেটে শুরু হবে স্কিল ক্যাম্প। ৬ জুলাই পর্যন্ত চলবে এই ক্যাম্প। ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর অবধি ঢাকা ও চট্টগ্রামে স্কিল ক্যাম্পের পাশাপাশি অনুশীলন ম্যাচ খেলানো হবে।

এদিকে, ক্যাম্পের সিলেট পর্বে যোগ দেবেন এইচপি ইউনিটের হেড কোচ টবি র‍্যাডফোর্ড। শুরু থেকেই পেস বোলিং কোচ চম্পকা রামানায়েকে থাকছেন। স্পিনারদের নিয়ে কাজ করতে আপাতকালীন দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের নির্বাচক ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে।

এইচপি ক্যাম্প>>

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, অমিত হাসান ও আইচ মোল্লা।

পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মোহাম্মদ মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আশিকুর জামান।

স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, মোহাম্মদ রিশাদ হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

উইকেটরক্ষক: আকবর আলি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ