Daily Super Bangla Logo


গোলাপগঞ্জে পাহাড় ধসে যুবকের মৃত্যু

১৪ মে ২০২২, ১০:০৫ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে প্রবল বর্ষণে পাহাড় ধসে অপূর্ব পাল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তার ভাই পাপ্পু পাল (২২) গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

পাপ্পু পালকে এ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ও আহতরা হলেন- উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্ত্তীপাড়া গ্রামের হোমিও চিকিৎসক নকুল রুদ্র পালের ছেলে। ঘটনাটি শনিবার ভোর রাত সাড়ে তিনটায় ঘটে বলে স্থানী জনপ্রতিনিধি লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকুর রহমান জানান।

তিনি জানান, লক্ষণাবন্দ ইউনিয়নে পাহাড় ধসে অপু রুদ্র পাল নামে একজন নিহত ও তার ভাই পাপ্পু রুদ্র পালসহ আরও অন্তত পাঁচজন আহত হন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ