Daily Super Bangla Logo


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, জনগণের তিন বেলা খাবার নিশ্চিত করতে চান

১৪ মে ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বলেছেন, যে অর্থনৈতিক সংকট দুর্দশা ও অস্থিরতা নিয়ে এসেছে, তা ‘ভালো হওয়ার আগে আরো খারাপ হতে চলেছে’।

দেশটি জ্বালানি ঘাটতি এবং খাদ্যের দাম বৃদ্ধির সম্মুখীন হয়েছে। শ্রীলঙ্কানরা তিন বেলার খাবারে হ্রাস টানতেও বাধ্য হচ্ছে। সঙ্কট নিরসনে সরকারের পদক্ষেপ পছন্দ না হওয়ায় সহিংস বিক্ষোভ হচ্ছে।

সঙ্কট নিরসনের আশায় বিরোধীদল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ৭৩ বছর বয়সী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তিনি নিশ্চিত করতে চান যে- পরিবারগুলো দিনে তিন বেলা খাবার পাবে।

আরো আর্থিক সাহায্যের জন্য বিশ্বের কাছে আবেদন জানিয়ে রনিল বলেছেন, ক্ষুধার সঙ্কট থাকবে না। আমরা খাবার খুঁজে পাব।

নতুন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার অর্থনীতিকে ‘ভাঙা’ বলে অভিহিত করেছেন। তবে তিনি বলেছেন, শ্রীলঙ্কানদের প্রতি আমার বার্তা হলো- ধৈর্য ধরুন, আমি জিনিসগুলো ফিরিয়ে নিয়ে আসব।
সূত্র: বিবিসি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ