Daily Super Bangla Logo


খাদ্যমন্ত্রী বলেন সিলেটে হবে আধুনিক ‘রাইস সাইলো

১৫ মে ২০২২, ৮:৪২ পূর্বাহ্ণ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছে, সিলেট বিভাগীয় শহরে স্থাপন করা হবে আধুনিক ‘রাইস সাইলো’। এ জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পাওয়া গেলেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হবে এর কাজ। সিলেটে ‘রাইস সাইলো’ হলে ধানসহ কয়েক হাজার মেট্রিক টন খাদশষ্য মজুদ করে রাখা যাবে।

রবিবার (১৫ মে) দুপুরে সিলেট শহরতলির খাদিমনগরে খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ