Daily Super Bangla Logo


নগরীর আখালিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৫ মে ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ

সিলেট নগরীর আখালিয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১১টার দিকে আখালিয়ার বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ফয়জুর রহমান (২৪)। তিনি জালালাবাদ থানার সাদিপুর সুনাতলার মৃত কুতুব উদ্দিনের ছেলে।

এদিকে, এ ঘটনার পর সেই ঘাতক ট্রাক ভাঙচুর করেন স্থানীয় জনতা। এছাড়াও বিক্ষুব্ধ জনতা আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ