Daily Super Bangla Logo


ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বে নতুন চেয়ারম্যান

১৭ মে ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ণ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা বোর্ডের সচিব পদার্থ বিজ্ঞান বিষয়ের অধ্যাপক তপন কুমার সরকার।

সোমবার (১৬ মে) প্রেষণে এই অধ্যাপককে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নিয়োগের শর্তে বলা হয়েছে,তিনি নিজ নিজ বেতনক্রমে বেতন-ভাতা পাবেন। এছাড়া পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে কোনও বাড়ি ভাড়া পাবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন। স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন।

বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী লিভ স্যালারি ও পেনশনের চাঁদা দেবেন। সরকারের প্রচলিত ও প্রণীত বিধি-বিধান ও আদেশ অনুসারে চাকরি নিয়ন্ত্রিত থাকবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ