Daily Super Bangla Logo


বন্যা: সিলেটে আসছেন প্রতিমন্ত্রী এনাম

১৮ মে ২০২২, ৫:৩৪ পূর্বাহ্ণ

সিলেটের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে ঢাকা থেকে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। আজ বুধবার দুপুরে বিমানযোগে তিনি সিলেটে এসে পৌঁছাবেন।

প্রতিমন্ত্রীর সফরসূচির বিষয়টি আজই সকালে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের প্রটোকল নাজির অরুণ ভৌমিক সুদীপ।

সফরসূচি অনুসারে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সেখান থেকে তিনি সরাসরি যাবেন বন্যা কবলিত সিলেট সদর উপজেলায়। এ সময় ত্রাণ বিতরণও করবেন তিনি।

বিকাল ৩টায় সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বন্যার্তদের দেখতে যাবেন প্রতিমন্ত্রী। সেখানেও ত্রাণ বিতরণ করবেন তিনি।

রাত ৮টায় বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন এনামুর রহমান।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ