Daily Super Bangla Logo


প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সিলেটের শুক্রবারের পরীক্ষা স্থগিত

১৮ মে ২০২২, ৫:১২ অপরাহ্ণ

তিন ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (২০ মে)। তবে অনিবার্য কারণে এ দিনের সিলেট জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাকি জেলাগুলোতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট জেলার স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী শুক্রবার আবেদনকারীর নিজ নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ইউজার নেইম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ