Daily Super Bangla Logo


প্রধানমন্ত্রীর উপহার ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ

১৮ মে ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ

ক্রীড়াঙ্গনের ব্যাপারে সবসময় উদারহস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াবিদদের দিতে কখনো কার্পন্য করেন না তিনি। গতকাল বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে দিয়েছেন ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ। সংস্থার সভানেত্রী মাহবুব আরা গিনির হাতে গতকাল তার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

জাতীয় ক্রীড়া পরিষদে চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য আজ একটি স্মরণীয় দিন। আমাদের ক্রীড়াবন্ধব প্রধানমন্ত্রী দেশের নারী ক্রীড়াবিদদের উন্নয়নে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ