Daily Super Bangla Logo


সব দলের সঙ্গে শিগগিরই সংলাপ: সিইসি

২০ মে ২০২২, ৯:২৩ পূর্বাহ্ণ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ‘বিএনপিসহ শিগগিরই সব দলের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপ করা হবে।’

শুক্রবার (২০ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনে শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি। অনেকগুলো কাজ আমাদের হাতে রয়েছে।

আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরও অনেক কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।

ইভিএমের সক্ষমতা আরও বাড়ানোর জন্য কী করছে নির্বাচন কমিশন এমন প্রশ্নে তিনি বলেন, ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরও কিছু সভা সেমিনার করবো। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না৷

ইভিএমে ৩০০ আসনে সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে। এছাড়া নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ