Daily Super Bangla Logo


নতুন নতুন এলাকা প্লাবিত বিশ্বনাথে

২০ মে ২০২২, ৭:০৫ অপরাহ্ণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়নের পাশাপাশি নতুন করে বন্যায় প্লাবিত হয়েছে রামপাশা ও দৌলতপুর ইউনিয়ন। বন্যার কারণে গত কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে আছেন উপজেলার প্রায় ১৮ হাজার পরিবার। ধীরে ধীরে পানি বৃদ্ধির কারণে নতুন করে আরো অনেক এলাকা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফলে সময়ের সাথে সাথে উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ