Daily Super Bangla Logo


ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেলকে গুলি করে হত্যা

২৩ মে ২০২২, ৯:৪৯ পূর্বাহ্ণ

ইরানের রাজধানী তেহরানে প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর একজন কর্নেলকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড দেশটিতে বিরল। মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী কর্নেল সায়াদ খোদাইকে তার বাড়ির বাইরে একটি গাড়ি থাকা অবস্থায় পাঁচবার গুলি করে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী রবিবারের এ হামলার দায় স্বীকার করেনি।

বন্দুকধারীদের খোঁজে অনুসন্ধান চলছে।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান উশার বলেছেন, ২০২০ সালের পর থেকে এটি ইরানে সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন। সে বছর একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি গাড়ির ভেতর একজন রক্তাক্ত ব্যক্তিকে নুয়ে থাকতে দেখা যায়। তখনো তার সিটবেল্ট বাঁধা ছিল।

কর্নেল খোদাই ছিলেন অভিজাত কুদ্স ফোর্সের একজন জ্যেষ্ঠ সদস্য। এটি বিপ্লবী গার্ড বাহিনীর একটি রহস্যময় বৈদেশিক শাখা যা বিদেশে অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্র ওই বাহিনীকে সন্ত্রাসী সংগঠনকে মদদ দেওয়া ও মধ্যপ্রাচ্যর বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য দায়ী করে থাকে।
সূত্র: বিবিসি

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ