Daily Super Bangla Logo


ন্যাটো প্রধান তুরস্কের উদ্বেগ সমাধান করতে চাইলেন

২৪ মে ২০২২, ৭:৩৭ পূর্বাহ্ণ

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য গত সপ্তাহে আবেদন জমা দিয়েছে সুইডেন ও ফিনল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে দেশ দুটি ন্যাটো জোটের সদস্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর এতে সমর্থন থাকলেও তুরস্ক এটির বিরোধিতা করে আসছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়ার জন্য তুরস্ককে রাজি করাতে ওই দুই দেশ (সুইডেন ও ফিনল্যান্ড) থেকে আঙ্কারায় প্রতিনিধি পাঠানোরও দরকার নেই।

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, (ন্যাটো) জোট তুরস্কের উদ্বেগ মোকাবেলার উপায় খুঁজে বের করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনস স্টলটেনবার্গ বলেছেন, এটা আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের বিষয়।
সূত্র: বিবিসি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ